গুরুদাসপুরে বিএনপি প্রার্থী আব্দুল আজিজের প্রচারনায় গণজোয়ার
- আপডেট সময় : ০৮:১৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রতীক বরাদ্দ পান নাটোর ৪ আসনের(গুরুদাসপুর-বড়াইগ্রাম)বি
আয়োজক সুত্র জানায়,বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকাল ৪ টায় গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজার ধান হাটায় পথসভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভা থেকে কর্মী ও সমর্থকরা সভাস্থলে আসতে থাকলে সেটি মিছিলে রুপ নেয়। স্থান সংকুলান না হওয়ায় পরে পথসভাটি চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠে স্থানান্তর করা হয়।
পথসভায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ দুলাল সরকার,সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মশিউর রহমান বাবলু,সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ ওমর আলী শেখ, সদস্য মোহাম্মদ আলী,উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের সন্তান মাহমুদুজ্জামান সোহাগ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের পক্ষে জণজোয়ার প্রমান করে জয় আমাদের সুনিশ্চিত। তবে আত্মতৃপ্তিতে না থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১২ তারিখে জয় নিয়েই আমরা ঘরে ফিরবো বলে দাবী করেন তারা।# ২২-০১-২০২৬












