ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের বেতনের অর্ধেক টাকা লুপাট করতো আওয়ামীলীগের কাউন্সিলররা-বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
  • আপডেট সময় : ১২:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামীলীগের কাউন্সিলর যারা ছিলেন। তারা ওয়ার্ডে পাঁচ থেকে সাতজন পরিচ্ছন্ন কর্মীর নামে ১৫-১৬ হাজার টাকা বেতন নিত। আর সেসব প্রত্যেক কর্মীকে ৭/৮ হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকিটা তাদের (কাউন্সিলর) পকেটে রেখে লুপাট করেছে। এবং এ পরিচ্ছন্ন নেতাকর্মীদের অনেককেই আওয়ামী লীগের, যুবলীগের তাদের এখন পরিচ্ছন্ন কাজে দেখাও যায় না।

তিনি বৃহস্পতিবার রাতে নগরীর ওয়াজেদিয়া মাদ্রাসা মাঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল মাওলানা ওয়াজেদ আলী খান ও মাওলানা আতিকুল্লাহ খানের বার্ষিক ইছালে ছওয়াব ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমি বলতে চাই যারা পরিচ্ছন্ন কর্মী আছেন, তারা যদি নগর পরিচ্ছন্নের কাজ না করেন তাদের বাদ দিয়ে নতুন নগর পরিচ্ছন্ন কর্মী নেওয়া হবে। যারা প্রত্যেকটা ওয়ার্ডকে পরিস্কার রাখবেন। নালা নর্দমা পরিস্কার রাখবেন।

চট্টগ্রাম শহর সবার উল্লেখ করে মেয়র বলেন, এ শহরটা একা আমি মেয়র ডা. শাহাদাতের নয়, এ শহরটা হচ্ছে আপনাদের সবার, এই চট্টগ্রাম হচ্ছে আপনাদের সবার। তাই সবাইকে এ শহরটাকে সুন্দর করতে হবে, পরিষ্কার করতে হবে। একটা ময়লা আমি রাস্তায় না ফেলে সেটা আমি ডাস্টবিনে ফেলব। একটা মিনারেল ওয়াটার বোতল যেটা আমি রাস্তায় ফেললে, নালায় ফেললে জলাবদ্ধতা হবে, সেটা আমি ডাস্টবিনে ফেলব। একটা পলিথিন রাস্তায় না পেলে আমি ডাস্টবিনে ফেলব। এ ধরনের অভ্যাস আমাদের গড়তে হবে।

পীরে কামেল মাওলানা আতিকুল্লাহ খান (রহ.) এর জীবনী তুলে ধরে তিনি বলেন, যুগে যুগে সুফি সাদেকরা এখানে আসেন। উনারা ইসলামকে প্রচার করেন। মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজে নিষেধ করেন। মাওলানা আতিকুল্লাহ খান কোরআন সুন্নাহর আলোকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন সেই পথের আলোকে আমরা কাজ করে যাব। আমরা অনেক সময় অসৎ কাজে নিষেধ করতে পারিনি। তবে ঘৃণা করেছি। সৎ কাজের আদেশ আমরা দিতে পারিনি। কিন্তু ইসলাম বলেছে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। তাই আপনারা সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন। আল্লাহ আপনাকে পুরষ্কৃত করবেন।

ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম কাদেরী, মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান হেলালী, কুমিল্লা ওয়াজেদিয়া খানকার সভাপতি আলহাজ্ব আব্দুল হক। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা শামসুল আলম, জি এম আইয়ুব খান, ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, আবদুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও ওলামায়ে কেরামগণ ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের বেতনের অর্ধেক টাকা লুপাট করতো আওয়ামীলীগের কাউন্সিলররা-বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : ১২:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪