ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে সমবেত হয় নেতাকর্মী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনীত এমপি প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা প্রাক্কালে মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, জনগণকে সাথে নিয়ে আগামীতে আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক চাঁপাইনবাবগঞ্জ শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। এজন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত ও এমনি একটি পরিবেশ, যে পরিবেশে এ সদরের উন্নয়ন নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, উত্তরবঙ্গের সবচাইতে অবহেলিত জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলার উন্নয়ন ও কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ। আগামীতে জনগণ নির্বাচিত করলে এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকায় পরিণত করা হবে। নুরুল ইসলাম বুলবুল বলেন, শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। আগামী নির্বাচনেও দাঁড়িপাল্লার পক্ষে থাকবে জনগণ।

সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা চাঁপাইনবাবগঞ্জ। ধর্মবর্ণ নির্বিশেষে ভোটাররা পূর্বেও যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন, আগামীতেও তেমনিভাবে করবেন। তিনি আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন কামনা করেন।

পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকার প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্থানে পথসভায় জামায়াত নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরবর্তীতে শোভাযাত্রাটি পৌরসভা পার্কে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুজার গিফারী, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল

আপডেট সময় : ০৬:০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫