ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার দুর্গাপূজার মন্ডপের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা বিসর্জন পর্যন্ত মন্ডপ ও আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি সদস্যরা। বিজিবি কর্মকর্তারা বলছেন- সীমান্ত এলাকায় দুর্গাপূজাকে ঘিয়ে কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার ( শিবগঞ্জ ও ভোলাহাট) দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

আজ বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদশর্ন শেষে ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, পূজাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মন্ডপগুলোতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। সীমান্তবর্তী গ্রামের মন্ডপগুলোতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে তাদের। কোনভাবেই দুর্গাপূজার আনন্দ আয়োজনে সমস্যা হতে দেবে না তারা। বিজিবি সতর্ক অবস্থান ও কঠোর নিরাপত্তায় সন্তষ্ট প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৩:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫