সংবাদ শিরোনাম ::
ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় চবিতে আনন্দ মিছিল
চবি প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে
সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) রাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
এরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আনন্দ মিছিল করেন।
এ সময় মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় জড়ো হয়ে এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো; এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই; এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।















