জনগণের তথ্যেই সফল অভিযান নওগাঁর মান্দায় ১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
জনগণের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) সন্ধ্যায় মান্দা উপজেলার সুতিহাট এলাকার ঋষিপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে চৌবাড়িয়া হাট এলাকা থেকে শ্রী সুজিত শীল (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সাদাপুর (জিগাবাড়ি) গ্রামের বাসিন্দা এবং শ্রী গুপেশ শীলের ছেলে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে জনগণের সহযোগিতা ও তথ্য প্রদান আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে পুলিশ মনে করছে।















