ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের-ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের। এটি সওয়াবেরও কাজ।

আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর উচ্চ বিদ্যালয় মাঠে  ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মেডিকেল ক্যাম্প আয়োজন করে।

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। একারণে স্বাস্থ্য ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিয়মমাফিক জীবনযাপনের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদেরকে সুস্থ  ও নীরোগ রাখতে পারি। তিনি এলাকাবাসীর স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি ব্যবস্থাপনায় বাবুনগরে একটি মেডিকেল সেন্টার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনযাপনে কায়িক পরিশ্রম করতে হবে। আমাদের সন্তানদেরকে খেলাধূলায় অংশগ্রহণে উৎসাহ দিতে হবে। নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি পরিবারের বয়োবৃদ্ধ সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য সকলকে অনুরোধ জানান।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে  বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে মেডিসিন, হৃদরোগ, গাইনি, ইএনটি, গ্যাস্ট্রো-এন্ট্রো, অর্থপেডিকস, চক্ষু, দন্ত, ডায়াবেটিসসহ  বিভিন্ন বিষয়ে ৪৮জন বিশেষজ্ঞসহ মোট ৮৫ জন ডাক্তার স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্প হতে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই হাজার লোক স্বাস্থ্যসেবা গ্রহণ করে।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. অং সুই প্রূ মারমা, চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর হোসেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, নুরে হাবিব ফাউন্ডেশনের মহাসচিব নাঈম আহসান তালহা প্রমুখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের-ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৮:০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫