ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

‘জাপানের মান্যবর রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরির সঙ্গে উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ’

অনলাইন ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৭৩ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বুধবার তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের মান্যবর রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। তিনি আলাপকালে নতুন দায়িত্বের জন্য উপদেষ্টাকে অভিনন্দন জানান। এছাড়াও দুই দেশের পারষ্পরিক অর্থনৈতিক সম্পর্ক এবং তরুণদের এমপ্লয়মেন্টের নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,“আধুনিক ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুবসমাজকে প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে দেশের মাটিতেই জাপান টেকনোলজিকাল সহায়তাসহ ইন্ডাস্ট্রি স্থাপনার চিন্তা করতে পারে।”যুবসমাজ থেকে বেকারত্ব দূর করতে আধুনিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানে ক্ষেত্র তৈরির সহায়তার উপর জোর দেন তিনি।

জাপানের মান্যবর রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, “বাংলাদেশের অনেক দক্ষ তরুণ জাপানের বিভিন্ন আইটি কোম্পানিতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে এমন আরো অনেকেই আছে, ভবিষ্যতে জাপানের তরফ থেকে আরো সুযোগ আসবে।”

এছাড়াও তরুণদের কর্মসংস্থানে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আধুনিক ও যুগোপযোগি শিক্ষণ প্রশিক্ষণের আহ্বান জানান। খেলাধুলার বিভিন্ন অঙ্গনে কোচ কিংবা প্রশিক্ষণ সহায়তা দিয়েও পাশে থাকার নিশ্চয়তা দেন জাপানের রাষ্ট্রদূত।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘জাপানের মান্যবর রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরির সঙ্গে উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ’

আপডেট সময় : ০৫:১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪