ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জুমার নামাজ শেষে মুসল্লিদের সচেতনতায় লালপুর থানার ওসি শফিকুল ইসলাম: মাদক, সাইবার অপরাধ, গুজব ও আত্মহত্যা প্রতিরোধে বিশেষ বার্তা

সাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জুমার ফরজ নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে মাদক, সাইবার অপরাধ, গুজব ও আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেছেন।

শুক্রবার (৩ জুলাই) লালপুর উপজেলার ১ নম্বর লালপুর ইউনিয়নের দক্ষিণ লালপুর মধ্যপাড়া জামে মসজিদে জুমার ফরজ নামাজ শেষে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে ওসি শফিকুল ইসলাম বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক থেকে নিজে দূরে থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। তিনি ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিংসহ বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অপরিচিত লিংকে প্রবেশ করা, ওটিপি বা ব্যক্তিগত তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করা উচিত নয়। গুজব সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করে। একই সঙ্গে আত্মহত্যা প্রতিরোধে পরিবার, সমাজ ও সবার সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে জনসাধারণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে মাদক কারবার, অপরাধমূলক কর্মকাণ্ড বা যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।

সচেতনতামূলক এ কর্মসূচিতে মসজিদে আগত মুসল্লিরা উপস্থিত ছিলেন এবং পুলিশের এমন জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুমার নামাজ শেষে মুসল্লিদের সচেতনতায় লালপুর থানার ওসি শফিকুল ইসলাম: মাদক, সাইবার অপরাধ, গুজব ও আত্মহত্যা প্রতিরোধে বিশেষ বার্তা

আপডেট সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬