ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতির কবর জিয়ারতে শিমুল বিশ্বাস

বেড়া(পাবনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বেড়া উপজেলা বিএনপির তিন বারের সভাপতি কৈটোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আনিছুর রহমানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শুক্রবার(২০ জুন) বাদ জুম্মা বেড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে কৈটোলা কবরস্থানে আনিছুর রহমানের কবর জিয়ারত করে ইউনিয়ন পরিষদ মাঠে দোয়া মাহফিলে যোগদেন শিমুল বিশ্বাস।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুল রহমান ফকির,সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল,পাশ্ববর্তী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান,করমজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু মেম্বারসহ অনেকে।

উল্লেখ্যঃ আনিছুর রহমান গেল মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টার দিকে ঢাকায় বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাহার স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে যান।
বুধবার (১৮ জুন) বাদ আছর ৫টা ১০ মিনিটের সময় কৈটোলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতির কবর জিয়ারতে শিমুল বিশ্বাস

আপডেট সময় : ০৫:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫