ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, ম্যাগাজিন, গুলি ও একটি ইজিবাইক উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

উদ্ধারকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।

বিজিবি জানায়, ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল এলাকায় ত্রিমুখী ফাঁদ পেতে অবস্থান নেয়।

অভিযান চলাকালে ভোর আনুমানিক ৪টার দিকে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসা একটি ইজিবাইককে অস্থায়ী চেকপোস্টে থামার সংকেত দেয় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা যানটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইক জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬