ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট কার উল্টে যুবকের মৃত্যু, আহত ৭

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার উল্টে এক যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন একই পরিবারের আরও সাতজন।

শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার নেকমরদ বাজার এলাকার গরুহাটের পাশে সড়কে এ ঘটনা ঘটে বলে জানান রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা।

নিহত রাসেল ইসলাম (২৫) দিনাজপুর সদর উপজেলার ডায়াবেটিস মোড় এলাকার সৈয়দ আফরোজ ইসলামের ছেলে।আহতরা হলেন- রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তনময় (১৮), মধ্য ভাণ্ডার এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২), বটগাঁও এলাকার রফিকুলের মেয়ে রুপসা (১৫), হিলি পোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০), হরিপুর মেদনিসাগর এলাকার রেজয়ানুল হকের মেয়ে রাদিয়া, দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল (১৭) এবং রাজশাহী সদরের কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে প্রাইভেট কার চালক জুনায়েদ (১৮)।

ওসি জয়ন্ত কুমার বলেন, রাণীশংকৈল থেকে নিজস্ব প্রাইভেট কারে করে রাসেল তার পরিবারের লোকজন নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ আমগাছ দেখতে যাচ্ছিলেন। পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।

এতে ঘটনাস্থলে রাসেল মারা যান এবং প্রাইভেট কারে থাকা আরও সাত যাত্রী আহত হন বলে জানান তিনি।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় বলে জানান ওসি।

দুর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে দ্রুত উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি জয়ন্ত কুমার বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট কার উল্টে যুবকের মৃত্যু, আহত ৭

আপডেট সময় : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪