সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের লাহিড়ীতে অচেতন তরুণী উদ্ধার, নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর সন্দেহ
মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও(বালিয়াডাঙ্গী)
- আপডেট সময় : ০৮:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের লাহিড়ী এলাকায় অচেতন অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনাস নামের এক গাড়িচালক ও তার হেলপার প্রথমে তরুণীকে দেখতে পেয়ে উদ্ধার করেন এবং খাবার-দাবারের ব্যবস্থা করেন। পরে তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, তরুণীকে নেশাজাতীয় কোনো দ্রব্য খাওয়ানো হয়ে থাকতে পারে। এ কারণে তিনি অসংলগ্ন অবস্থায় ছিলেন। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, তরুণীর বাড়ি সুনামগঞ্জ জেলায় হতে পারে। পুলিশ জানিয়েছে, ছবি দেখে কেউ তাকে চিনতে পারলে বালিয়াডাঙ্গী থানায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
বর্তমানে তরুণী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
















