তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনাতলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও ধানের শীষের পক্ষে জনসমর্থন সৃষ্টির লক্ষ্যে বগুড়ার সোনাতলায় লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর (রোববার) বিকেলে সোনাতলা পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বগুড়া-১ আসনের (সোনাতলা-সারিয়াকান্দি) ধানের শীষের সর্বশেষ মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি ও পর পর দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল এর নেতৃত্বে অনুষ্ঠিত এই লিফলেট বিতরণ ও গণমিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদি, পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম শেফা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহমেদ, উপজেলা যুবদলের অন্যতম যুবনেতা জিয়াউল হক সাগর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোহাদ্দেত হোসেন বাবুলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণমিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনাতলা ঘোরাপিড় এলাকায় সমাবেশে পরিণত হয়। সেখানে দলীয় নেতারা বক্তব্য রাখেন এবং তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির চলমান আন্দোলনকে সফল করতে প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে লিফলেট পৌঁছে দিতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” সমাবেশে বক্তারা আরও বলেন, এই ৩১ দফা জনগণের মুক্তির সনদ। এর মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার ও প্রকৃত গণতন্ত্র।












