ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

দিনাজপুরের কাহারোল উপজেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা

অরুণ চন্দ্র শীল, দিনাজুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

দিনাজপুর কাহারোল উপজেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনা
বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সেবার পরিধি, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছা. জান্নাতারা ঝর্না, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছা. শামীমা বেগম।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য সহজলভ্য ও কার্যকর বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এর সুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুরের কাহারোল উপজেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা

আপডেট সময় : ০৫:০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬