ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

দুটি কিডনি নষ্ট, বাঁচতে চায় পাবনার মাইক্রোবাসচালক জুয়েল

জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৬১২ বার পড়া হয়েছে

সদা হাস্যোজ্জ্বল শান্ত স্বভাবের মানুষ মাইক্রোবাস চালক জুয়েলের দুটি কিডনিই অকার্যকর হয়ে গেছে। ডাক্তার জানালেন অনন্ত একটি কিডনি প্রতিস্থাপন করা গেলে বেঁচে যেতে পারে এই জুয়েল।

এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চেয়ে সমাজের বিত্তবান ও চিত্তবানদের প্রতি সহযোগিতা কামনা করেছেন তিনি।

পাবনার চক ছাতিয়ানী গোরস্থান পাড়ার আব্দুল খালেকের ছেলে জুয়েল এখন বিশেষ চিকিৎসার মাধ্যমে বেঁচে আছে। রক্তের ডায়ালাইসিস করার মাধ্যমে জীবন ধারণ করতে হচ্ছে তাকে। যা ব্যয়বহুল চিকিৎসা।

পাবনা হাসপাতাল এন্ড ডায়ালাইসিস সেন্টারের মেডিকেল অফিসার ডা. মোঃ তৌহিদুল ইসলাম তুহিন জানিয়েছেন, ঢাকার জাতীয় কিডনি হাসপাতালে পরীক্ষার মাধ্যমে ও পরবর্তিতে আরো পরীক্ষার মাধ্যমে বোঝা যায় তার দুটি কিডনি অকেজো হয়ে গেছে। এখন নিয়মিত ডায়ালাইসিস করে বেঁচে থাকতে হবে অথবা কারও একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে জুয়েলের।

বেঁচে থাকার সাধ থাকলেও দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম দুই সন্তানের পিতা বৃদ্ধ বাবা মা সহ জীবন যাপনে এই চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পরেছে তার জন্য।

এ বিষয়ে জানতে চাইলে জুয়েল বলেন “ভাই একজন কিডনি দিতে চাইছে কিন্তু ৮ লাখ টাকা চায় ডাক্তার খরচ সহ প্রায় ১২ লাখ টাকা লাগবে।”

এই বিশাল খরচ তাদের পরিবারের জন্য অসম্ভব হলেও এই সমাজের বিত্তবানদের কাছে অতি নগন্য। পাবনার দানশীল শিল্পপতি ব্যাক্তিবর্গ এগিয়ে আসলেই বেঁচে যেতে পারে তরতাজা এক যুবক সাথে তার উপার্জনে চলা মানুষ গুলো।

জুয়েলের সাথে যোগাযোগ করা নাম্বার ০১৭৭৫৭৩৪৮৯৪ বিকাশ নাম্বার ০১৭১২৮৯৩৪৭১।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুটি কিডনি নষ্ট, বাঁচতে চায় পাবনার মাইক্রোবাসচালক জুয়েল

আপডেট সময় : ০৪:২২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪