ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রূপান্তরিত করবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৩২৩ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেন, দুর্গাপূজা হলো সার্বজনীন উৎসব। তিনি বলেন, দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রুপান্তরিত করবে।

আজ রাঙ্গামাটি সদরের তবলছড়ি লঞ্চঘাট সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান পরিদর্শনে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা রাষ্ট্রদূত (অব) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উৎসবে সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, পূজা উৎসব উদযাপনে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। আমাদের চেতনাকে এমনভাবে জাগাতে হবে, পূজার সময় মন্দিরগুলোতে যেন আর পাহারা দিতে না হয়। আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস.এম. ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বিমল কান্তি দে ও সেক্রেটারি সুব্রত দে সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রূপান্তরিত করবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আপডেট সময় : ০৩:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪