ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে জামায়েতে ইসলামীর মতবিনিময় সভা।

ঈশ্বরদী সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৩:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৩৬১ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে মন্দির কমিটির সাথে জামায়োত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জামাতের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়োতের আমির ডা: নুরুজ্জামান প্রামানিক। প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। সঞ্চালনা করেন পৌর আমির গোলাম আযম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, আমাদের সংগঠনে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাও সদস্য আছে। যার যার ধর্ম সে সে পালন করবেন,এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি। এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সকলেই আমরা বাংলাদেশী।
তিনি আরেও বলেন, আপনারা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করুন। এবারও ঈশ্বরদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন হবে। শারদীয় দুর্গোৎসবে সনাতনী ভাই-বোনদের পাশে থাকবে ঈশ্বরদী উপজেলা জামায়াত।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক গণেশ সরকার, উপজেলা উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, মৌবাড়িয়া ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক স্বপন কুমার কুন্ডুসহ ঈশ্বরদীর ৩২টি মন্দির কমিটির সভাপতি-সম্পাদক ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে জামায়েতে ইসলামীর মতবিনিময় সভা।

আপডেট সময় : ০৩:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪