ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

দোহাজারীতে মুরগির খামারে হামলা ও ভাঙচুর: থানায় অভিযোগ দায়ের

চট্টগ্রাম ব্যুরো:
  • আপডেট সময় : ০২:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী হাতিয়াখোলা এলাকায় মুরগির খামারে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মোঃশফিউল আলম প্রকাশ পারভেজ (৪১) বাদী হয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রে ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায় দোহাজারী কিল্লা পাড়া এলাকার আব্দুল মতলবের ছেলে পারভেজ তার খরিদা সূত্রে ভোগ দখলীয় তপশীলের জায়গায় মুরগির খামারসহ ৫টি টিনশেড ঘর নির্মান করেন। নির্মাণকৃত খামার ও ঘরগুলোতে বিবাদীগন জোরপূর্বক জবর দখলের চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের হুমকি ধুমকি প্রদান করেন।

সর্বশেষ গত ৭ই মার্চ তার নির্মাণকৃত খামারে বিবাদীগনসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫জন লোক হাতে লোহার খন্থা, লোহার রড, লাঠিসোটা নিয়ে খামারে হামলা চালিয়ে ভাংচুর করেন। এতে তার প্রায় ২লক্ষ টাকা ক্ষতি হয় বলে তিনি জানান। পরে গত ১৬ই মার্চ পুনরায় তাকে মেরে ফেলার ও খামারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি প্রদান করায় তিনি দোহাজারী তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ ও জিডি দায়ের করেন। এই ব্যাপারে অভিযোগ তদন্তকারী এ এস আই নাজমুল ইসলাম জানান উক্ত জায়গাটি নিয়ে হাইকোর্টে মামলা চলছে।

মামলা চলাকালীন সময়ে বাদী সে জায়গায় গিয়ে কাজ করায় এই ঘটনার সূত্রপাত হয়েছে। পরে এই ঘটনায় পারভেজ থানায় একটি জিডি দায়ের করেন। পরবর্তীতে ঘটনার তদন্ত চালিয়ে প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দোহাজারীতে মুরগির খামারে হামলা ও ভাঙচুর: থানায় অভিযোগ দায়ের

আপডেট সময় : ০২:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫