ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ধামইরহাট পৌর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ কৃষক-খামারিরা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট পৌরসভার ঐতিহ্যবাহী সাপ্তাহিক রবিবারের পশুর হাটে ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায় ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এতে দূর-দূরান্ত থেকে আসা কৃষক, খামারি ও পশু বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

সরেজমিনে জানা যায়, পৌরসভার নির্ধারিত হার অনুযায়ী গরুপ্রতি খাজনা ৭০০ টাকা হলেও ইজারাদার ৮০০ টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। একইভাবে ছাগলপ্রতি নির্ধারিত ৩০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া পশু বিক্রির প্রতিটি রসিদের বাইরে অতিরিক্ত ৫০ টাকা করে আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন একাধিক বিক্রেতা।

হাটে আসা ব্যবসায়ীদের দাবি, নির্ধারিত খাজনার বাইরে অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ অযৌক্তিক এবং এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দ্রুত এ অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, ধামইরহাট পৌরসভার এই হাটে দীর্ঘদিন ধরে চলা অনিয়মের পেছনে প্রশাসনিক তদারকির ঘাটতি রয়েছে। বিশেষ করে পৌর নির্বাহী প্রকৌশলী সজল কুমার মন্ডলের নীরব ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দায়িত্বশীল পদে থেকেও কেন এসব অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

তবে অভিযোগের বিষয়ে ইজারাদার ও পৌর কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সরকারি নির্ধারিত হারে খাজনা আদায় নিশ্চিত করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামইরহাট পৌর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ কৃষক-খামারিরা

আপডেট সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬