সংবাদ শিরোনাম ::
ধামইরহাটের নবাগত ইউএনও কাজী তাহমিনা সারমিনকে ব্যবসায়ী মফিজ উদ্দিনের অভিনন্দন
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব কাজী তাহমিনা সারমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধামইরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মফিজ উদ্দিন।
নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি ধামইরহাট উপজেলার উন্নয়ন, জনসেবা কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও এগিয়ে নিতে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় মফিজ উদ্দিন বলেন, একজন দক্ষ ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ধামইরহাট উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।
নবাগত ইউএনও কাজী তাহমিনা সারমিনও উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় সকলের সহযোগিতা কামনা করেন।















