নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার
- আপডেট সময় : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ কার্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ডিবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, চলমান তদন্ত কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার সাম্প্রতিক সময়ে জেলা গোয়েন্দা শাখার পরিচালিত একাধিক সফল অভিযান, অপরাধ দমন, মাদক উদ্ধার এবং অপরাধী গ্রেপ্তারে ডিবি পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও একই সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখাকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।
















