ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ৮টি কম্পিউটার চুরি: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী বান্দাইখাড়া ডিগ্রি কলেজ থেকে কয়েক বছর আগে চুরি হওয়া ৮টি কম্পিউটারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের কম্পিউটার ল্যাব থেকে মূল্যবান ৮টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় কলেজে কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তার জন্য নৈশপ্রহরী নিয়োজিত থাকলেও কীভাবে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটলো, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চুরির ঘটনার রহস্য উদঘাটনে কার্যকর কোনো তদন্ত বা দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে সরকারি সম্পদ চুরির মতো গুরুত্বপূর্ণ একটি ঘটনা আড়ালে থেকে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তাদের দাবি, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং সরকারি সম্পদ রক্ষায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে স্থানীয়রা জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ৮টি কম্পিউটার চুরি: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

আপডেট সময় : ০৭:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬