ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁ জেলার ধামইরহাটে ৭৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ মমিন আলী ( নওগাঁ) জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

Oplus_131072

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ধামইরহাট থানা পুলিশ ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটে উপজেলার আড়ানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামনারায়ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. মজিবুল ইসলাম (৩১), পিতা: মৃত সিরাজুল ইসলাম, মাতা: মোছা. মজিদা বেগম, সাং- রামনারায়ণপুর, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ-এর বসতবাড়ি থেকে ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ জেলার ধামইরহাটে ৭৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬