নওগাঁ জেলার পোরশা সারাইগাছি-আড্ডা-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে নিরাপত্তা জোরদার
- আপডেট সময় : ০৩:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পোরশা-সারাইগাছি-আড্ডা-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় মধ্যরাতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্টের মাধ্যমে যানবাহনের কাগজপত্র যাচাই, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং সড়কে অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এ কার্যক্রমের ফলে সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেলসহ সকল ধরনের যানবাহনের চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের বিশেষ চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।















