সংবাদ শিরোনাম ::
নওগাঁ জেলার পোরশাবাসীর হৃদয়ে আজও স্মরণীয় সাবেক ওসি শাহীন রেজা
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা তাঁর দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
স্থানীয় অনেকের মতে, তিনি সব সময় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা গুরুত্বের সঙ্গে শুনতেন এবং সাধ্যমতো সমাধানের চেষ্টা করতেন। তাঁর কর্মদক্ষতা, আন্তরিকতা ও জনবান্ধব মনোভাবের কারণে তিনি পোরশাবাসীর কাছে একজন জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
এলাকাবাসীর ভাষ্য, দায়িত্ব পালন শেষে অন্যত্র বদলি হলেও সাবেক ওসি শাহীন রেজার কর্ম ও মানবিক ব্যবহার আজও অনেকের স্মৃতিতে উজ্জ্বল। তাঁদের বিশ্বাস, একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি পোরশার মানুষের হৃদয়ে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।















