ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁ পুলিশ লাইন্সে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা পুলিশ লাইন্স মাঠে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও কার্যকরভাবে আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল বাস্তবভিত্তিকভাবে প্রদর্শন করা হয়। এতে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক করণীয়, উদ্ধার তৎপরতা এবং সমন্বিতভাবে সংকট মোকাবিলার বিষয়গুলো তুলে ধরা হয়।

এ সময় নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে মহড়াটি পর্যবেক্ষণ করেন এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণে অংশ নেন।

মহড়া শেষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, সমন্বয় ও সর্বোচ্চ সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও মহড়া দুর্যোগ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ পুলিশ লাইন্সে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬