সংবাদ শিরোনাম ::
নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে জেলা পুলিশ। সড়কটিতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কটিকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের অপরাধ, ছিনতাই, চুরি বা সন্দেহজনক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
















