সংবাদ শিরোনাম ::
নওগাঁ শহরে ৭৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:২৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৭৫ (পচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সারওয়ার ওরফে শাওন (২৯) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সারওয়ার ওরফে শাওনের পিতা মোঃ ময়েজ উদ্দিন। তার বাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলার করল ডাঙ্গা এলাকায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
















