ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার বিষা ইউনিয়নের একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পৌছাতা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (২৯)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে চোরাই মালামাল হিসেবে প্রায় ৮০ কেজি চাল এবং বসতবাড়িতে ব্যবহৃত হাড়ি-পাতিল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আত্রাই থানায় পেনাল কোডের ৩৮০/৪৫৭ ধারায় মামলা (মামলা নং-৫, তারিখ: ৩ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

আত্রাই থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬