সংবাদ শিরোনাম ::
নওগাঁর বদলগাছীতে প্রাচীর ছাড়া শেষ ৪ লাখ টাকার কাজ!
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
বদলগাছীতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রাচীর নির্মাণ না করে ভবন রং ও সংস্কার; নীতিমালা লঙ্ঘনের অভিযোগে তদন্ত দাবি স্থানীয়দের।
নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে প্রায় ৪ লাখ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকল্পের আওতায় সীমানা প্রাচীর নির্মাণের কথা থাকলেও তা না করে ভবনের রং ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রকল্পের মূল কাজ বাদ দিয়ে অন্য খাতে অর্থ ব্যয় করা হয়েছে, যা সরকারি নীতিমালা পরিপন্থী। এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
















