সংবাদ শিরোনাম ::
নওগাঁর মহাদেবপুর থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল পরিচালিত অভিযানে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া একটি চুরি মামলার আরও এক আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে।
















