ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর মান্দায় শিশুসন্তানসহ তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলায় চার বছর বয়সী শিশুসন্তানকে সঙ্গে নিয়ে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে পুলিশ।নিখোঁজ গৃহবধূর নাম আরিফা বেগম (২১)।

তিনি উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ও গণেশপুর ইউনিয়নের পারইল গ্রামের মোঃ আব্দুলের মেয়ে। নিখোঁজ শিশুসন্তানের নাম আব্দুর রউফ (৪)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ জুলাই) আরিফা বেগম তার ছেলে আব্দুর রউফকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি পারইল গ্রামে বেড়াতে যান। পরদিন শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে তিনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে মা-ছেলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এদিকে নিখোঁজ আরিফা বেগমের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ ঘটনায় রোববার (৫ জুলাই) নিখোঁজ গৃহবধূর বাবা মো. আব্দুল মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, নিখোঁজ গৃহবধূ ও তার শিশুসন্তানের সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে, কেউ আরিফা বেগম ও তার শিশুসন্তানের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ রইলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর মান্দায় শিশুসন্তানসহ তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ

আপডেট সময় : ১০:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬