ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটো চালক ফাহিম মিয়া (৩০)।

নিহতের স্বজনরা জানান, রাতে ইজিবাইকে করে তারা তিনজন মাধবদীর থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি মহাসড়ক পাড় হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রত গতির বাসটি ইজিকাইককে চাপা দেয়। এসময় সিয়াম ঘটনাস্থলে নিহত হয়। বাকি দুইজনকে গুরত্বর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে ফাহিম মারা যায়, অপজন সাব্বির হোসেন ঢাকা মেডিকেল নেওয়া হলে সেখানে রাতেই চিকিৎসাধিন মারা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাইনাদী এলাকায় পাশিপাশি মহল্লায় বাড়ি নিহতদের। তার মাঝে সিয়াম অবিবাহিত, বাকি দুইজন বিবাহিত। এর মাঝে অটো চালক ফাহিমের একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া দেখা গেছে স্থানীয় কবস্থানের একই সাড়িতে তিন জনকে দাফন করার প্রস্তুতি চলছে। বাদ জুমার নামাজের পর জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রত গতির যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ১জন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুইজন নিহত হয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দূর্ঘটনা কবলি বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগি।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার সভাপতি শাওন খন্দকার শাহিন। তিনি বলেন, “২২ অক্টোবর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছি। তখনই চালকদের সতর্ক করেছিলাম, জীবিকার জন্য মৃত্যুঝুঁকি নিয়ে মহাসড়কে চলাচল করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। একটি দুর্ঘটনা মানে একটি পরিবারের সারাজীবনের কান্না। আজকের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।”

তিনি আরও বলেন, “প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হোক, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

আপডেট সময় : ০২:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫