ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নাগেশ্বরীতে ৯৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

শাওন আহম্মেদ লেবু, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য (অধ্যাপক আনোয়ারুল ইসলাম) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলার ৯৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় একটি করে ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট ও স্টাম্প সেট দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রমজান আলী, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্যসচিব আজিজুল হক, সাংবাদিক ইউনিয়নের শাওন আহমেদ লেবুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাগেশ্বরীতে ৯৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৩:৫৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬