ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে সুন্দরবনে প্রবেশ , ৫ জেলের শেষ ঠিকানা কারাগার

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

সুন্দরবনে তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করার সময় পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়,কোবাদক ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা টহলের অংশ হিসেবে সুন্দরবনের একটি নদী ও খাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মাছ ধরার ছোট ইন্জিন চালিত ট্রলারে পাঁচ জেলেকে নিষিদ্ধ সময়ে মাছ শিকার করতে দেখে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে নিষিদ্ধ ঘাই জাল, মাছ শিকারের সরঞ্জাম সহ ১ টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়েছে।

জানা গেছে শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকা হতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিচুর রহমান।

আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২) ফরহাদ (২২) আসাদুল (১৯) আমিরুল (২৭) ও আরাফাত (২৪)। এরা ৫ জনই আপন ভাই।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খাল ও বনাঞ্চলে মাছের প্রজনন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে সব ধরনের প্রবেশ ও মাছ আহরণ নিষিদ্ধ থাকে। এ সময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে সুন্দরবনে প্রবেশ , ৫ জেলের শেষ ঠিকানা কারাগার

আপডেট সময় : ০৭:০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬