সংবাদ শিরোনাম ::
পাবনা জেলা কৃষকদলের অনুমোদন হাশেম সভাপতি, আসিপ সম্পাদক
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে
মো. আবুল হাশেম কে সভাপতি ও মো. আসাদুজ্জামান আসিপ কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখা’র অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন কেন্দ্রীয় সংসদের প্যাডে পর্ণাঙ্গ আংশিক কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন।













