পাবনা বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ
- আপডেট সময় : ১২:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেড়া পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বেড়া পৌর সদরের কাদের ডাক্তার মোড়ে আয়োজিত পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাজেদুল ইসলাম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর সাবেক সাধারণ সম্পাদক বেড়া পৌর বিএনপি মোঃ সালাউদ্দিন ইকবাল,বিএনপি নেতা ময়নুল হক,আকছেদ আলী, ময়েন উদ্দিন খাজা, জাহাঙ্গীর হোসেন মোল্লা, পৌর যুবদলের আহবায়ক সজীব চৌধুরী যুবদল নেতা জাহান খান, সেলিম প্রামানিক ছাত্রদলের আহবায়ক ফারুক আহম্মেদ জনি সদস্য সচিব মানিক হোসেন পৌর তাঁতীদল,শ্রমিকদল, কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
সভায় বক্তরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের এক কঠিন সময়ে জাতির প্রয়োজনে মেজর জিয়া দেশ পরিচালনার দ্বায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনা ও তার লুটেরারার দল ১৬ বছর লুটপাট চালিয়ে দেশকে পঙ্গু করে পেছন দরজা দিয়ে পালিয়েছে । বেড়া পৌরবাসী হাসিনার দোসর টুকু ও তার পরিবার মুক্ত হলেও তাদের পেতাত্মারা নানা ভাবে বেড়াকে উত্তপ্ত করার ষড়যন্ত্র করে যাচ্ছে। এ তাদের এ সকল ষড়যন্ত্র বিএনপি ছাত্রদল যুবদল ও জিয়ার সৈনিকেরা প্রতিহত করবে। আগামীতে বিএনপিকে ভোটের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ দিলে বিপ্লবের চেতনায় জাতীয়তাবাদীর সকল শক্তিকে নিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে । সমাবেশ শেষে এক বিশাল মিছিল বেড়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হাসিনা বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।













