ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনা বেড়ায় সাবেক ডেপুটি স্পিকারে ছেলের শুকরের খামার এখনও অক্ষত

ফারুক হোসেন, সাঁথিয়া পাবনা থেকেঃ
  • আপডেট সময় : ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৩৫৯ বার পড়া হয়েছে

পাবনার বেড়ায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ সামস রঞ্জনের ৫ আগস্টের পরে বিক্ষুব্ধ জনতা গরুর খামার, মাছের খামার, বাসস্থান, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করলেও শুকরের খামার এখনও অক্ষতই রয়েছে।

জানা যায়,বেড়া পৌরমেয়র থাকাকালীন আব্দুল বাতেন পৌর এলাকায় ‘স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার’ নামে ময়লা আবর্জনা ফেলার জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরী করেছিলেন। কিন্তু পরবর্তীতে তার ভাতিজা রঞ্জন (সাবেক ডেপুটি স্পীকার টুকুপূত্র) পৌরমেয়র হওয়ার পরে সেই আবর্জনার স্তুপে গড়ে তোলেন শুকরের খামার। শুকরের খামারে কয়েকশ’ শুকর লালনপালন করতেন রঞ্জন ।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শুকরগুলো দেশ ও দেশের বাইরে বেশ চড়া দামে বিক্রি করতেন তিনি। রঞ্জনের অর্থের প্রতি এতটাই মোহ ছিলো যে শেষ পর্যন্ত শুকরের খামার দিতেও তার রুচিতে বাঁধেনি- এমনটিই মন্তব্য করেন স্থানীয়রা।

৫ আগস্টের পরে বিক্ষুব্ধ জনগণ রঞ্জনের গরুর খামার, মাছের খামার, বাসস্থান, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করলেও শুকরের খামার কেউ দখল করতে যায়নি। এখনও খামারটি অক্ষতই রয়েছে। শুকরগুলো তার মালিকের ফিরে আসার দিকে পথ চেয়ে আছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

পৌর এলাকার অধীননগর ‘স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার’ এর কয়েক বিঘা জমির আবর্জনার স্তূপে রঞ্জন গড়ে তুলেছিলেন শুকরের খামার। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলেও কেউই প্রকাশ্যে কথা বলার সাহস পেত না। এখনো রয়ে গেছে সেই শুকরের খামার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা বেড়ায় সাবেক ডেপুটি স্পিকারে ছেলের শুকরের খামার এখনও অক্ষত

আপডেট সময় : ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪