পাবনা ৯টি পৌরসভাসহ সারাদেশে ৩২৩টি পৌরসভা ও ১২টি সিটি করপোরেশন কাউন্সিলদের অপসারণ
- আপডেট সময় : ০২:০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে
পাবনা ৯টি পৌরসভাসহ সারাদেশের ৩২৩টি পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে তাদের অপসারণ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব পদ হতে অপসারণের বিষয়টি জানা যায়।
ঐ প্রজ্ঞাপনে সারাদেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। ৩২৩টি পৌরসভার মধ্যে পাবনা জেলায় ৮টি পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে।
যেসব পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে তার মধ্যে পাবনা জেলার ৮টি পৌরসভা হলো পাবনা পৌরসভা, ঈশ^রদী, বেড়া, সুজানগর, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর ও আটঘড়িয়া।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
একইদিনে দেশের ১২টি সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড (নারী) কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। বহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত অপর প্রজ্ঞাপনে সিটি কাউন্সিলরদের অপসারণ করা হয়।















