সংবাদ শিরোনাম ::
পাবনায় “পন্যের গুনগত মান নিশ্চিত করনে বিএসটিআই’র স্মার্ট মনিটরিং এবং ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহারে সচেতনতা বৃদ্ধি” কর্মশালা অনুষ্ঠিত
নিউজ ডেক্সঃ
- আপডেট সময় : ০২:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৩৩৭ বার পড়া হয়েছে
পাবনায় অনুষ্ঠিত হয়েছে “পন্যের গুনগত মান নিশ্চিত করনে বিএসটিআই’র স্মার্ট মনিটরিং এবং ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহারে সচেতনতা বৃদ্ধি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।
পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য দেন বিএসটিআই’র পরিচালক নুরুল আমিন, ক্যাব পাবনা জেলা ও পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বিএসটিআইয়ের উপ-পরিচালক এস এম আবু সাইদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. জামাল উদ্দিন, সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান প্রমুখ।
এ সময় পন্যের গুনগত মান নিয়ন্ত্রনসহ বিএসটিআই’র সার্বিক কার্যক্রমের উপর একটি তথ্য প্রমান্য চিত্র প্রদর্শন এবং প্রেজেন্টেশন দেয়া হয়।















