পাবনার ঈশ্বরদীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৩:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩৮৬ বার পড়া হয়েছে
পাবনার মুলাডুলিতে ব্যাবসায়ীক বিরোধকে কেন্দ্র করে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি ও ব্যাবসায়ীরা। সোমবার দুপর ১.০০ ঘটিকায় মুলাডুলি কাঁচামাল ব্যাবসায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মুলাডুলি কাঁচামাল আড়তদার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, মুলাডুলি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম সোহেল মুলাডুলি ব্যবসায়ীদের কাছ থেকে জোরপুর্বক চাঁদা আদায় করতো। গতকাল রবিবার দুপুরে চাঁদা আদায়কালে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ব্যাবসায়ী সোহেল গ্রুপের সাথে ব্যাবসায়ীদের সংঘর্ষ হয়।
উক্ত সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হামিদ শাহ, মুলাডুলি ইউপির ০১নং ওয়ার্ডের সাবেক সদস্য এনামুল হক। বক্তারা আরো বলেন এ ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়। এই ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়ে কিছু সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।












