ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। তারা দলীয় প্রভাবমুক্ত হয়ে আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা গড়ে তুলবে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে।

‎রবিবার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ব্যক্তি যেন সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক করে দেন মন্ত্রী। বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া আকাঙ্খা পূরণে পুলিশ সদস্যদের কাজ করতে হবে।

‎২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণে ৫৮ জন প্রশিক্ষণার্থী ছয় মাসের প্রশিক্ষণে অংশ নেন। পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিবাদন গ্রহণ শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল হক মিলন ও আবু সাইদ চাঁদ, পুলিশের আইজি আলী হোসেন ফকির, পুলিশ একাডেমীর অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে যাত্রা শুরু করলেন ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬