পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মহাদেবপুর থানার বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮ জন
- আপডেট সময় : ০৭:৪০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাদেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলায় ও অপরাধে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত ১২ জন আসামিকে আটক করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আরও ৪ জনকে পুলিশ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সর্বমোট ১৮ জন আসামিকে পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ প্রতিরোধে মহাদেবপুর থানার এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















