ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পুলিশের পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৩

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার টোলপ্লাজা এলাকায় পৃথক দুটি অভিযানে এই মাদক উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

​আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ৩টা ১০ মিনিটে টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেয়ারডিল সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে একই দিন সকাল ৮টা ৫ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
​গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর জেলার মনিরামপুর উপজেলার মোরাগাছা মদনপুর এলাকার মো. আবু কালাম, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাঝির কোনা এলাকার মো. বাবুল মিয়া এবং একই জেলার কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর এলাকার মো. রোকন ইসলাম।

​পুলিশ আরও জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

​এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১০:৪৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬