পোরশায় জামায়াতে ইসলামীর ছাওর ইউনিয়ন শাখার নতুন অফিসের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৪৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ছাওর ইউনিয়ন শাখার নতুন অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি ইয়াদুল হক এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ হোসাইন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ছাওর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মজিবর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নতুন অফিসটি দাওয়াতি, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার একটি কার্যকর কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন, তিনি যেন নতুন অফিসটিকে দাওয়াতি, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের কল্যাণময় কেন্দ্র হিসেবে কবুল করেন এবং সকল প্রচেষ্টায় বরকত দান করেন।















