ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পোরশায় জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইউএনও রাকিবুল ইসলামের

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জ্বালানি তেলের সরবরাহ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বার্তায় তিনি বলেন, একটি কুচক্রী মহল জ্বালানি তেলের সরবরাহ নিয়ে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অথচ বাস্তবে জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই এবং এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, গুজবে কান দিয়ে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেল সংগ্রহ কিংবা সময় ও সম্পদের অপচয় না করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। গুজব ছড়ানো এবং জেনেশুনে গুজবে বিশ্বাস করা—উভয়ই দেশ ও সমাজের জন্য ক্ষতিকর।

ইউএনও রাকিবুল ইসলাম সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের গুজবে কান না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখুন এবং গুজব প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশায় জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইউএনও রাকিবুল ইসলামের

আপডেট সময় : ০৭:১৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬