ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বলল, তা শোনার আমাদের দরকার নেই।

বাজার পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে সংরক্ষণের কারণে আলুর মজুত বেড়েছে ও দাম তুলনামূলকভাবে কম রয়েছে। অনান্য শাকসবজির দামও সহনশীল পর্যায়ে রয়েছে। কারওয়ান বাজারের সঙ্গে অন্যান্য বাজারে আলুর দামে কেজিতে ৪–৫ টাকার পার্থক্য থাকায় কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপদেষ্টা বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ন্যায্যমূল্য পান না, আবার ভোক্তাকেও বেশি দামে কিনতে হয়। তাই মধ্যস্বত্বভোগীদের সংখ্যা ও তাদের লাভের পরিমাণ কমিয়ে আনতে হবে। তাছাড়া মধ্যস্বত্বভোগীরাই সমাজে বিত্তশালী।

পলিথিনের ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। পলিথিনের জন্য আমাদের মাটির ঊর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া অনেক সময় পানি আটকে যায় পলিথিনের জন্য। এটি সহজে নষ্টও হয় না। তিনি বলেন, সবাই যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করে, তবে কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে। তিনি এসময় সবাইকে পাটের ব্যাগ ব্যবহারের অনুরোধ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। তিনি বলেন, এসব এলাকায় চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কোনো চাঁদাবাজের ঠাঁই বাংলাদেশে হবে না। সে যত বড় চাঁদাবাজই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কোনো চাঁদাবাজকেই ছাড় দেয়া হবে না। উপদেষ্টা এসময় চাঁদাবাজি নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫