ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

প্লাস্টিকের বিনিময়ে গাছ। পাবিপ্রবির শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ

শুকরাজ সোহেল, পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

পাবিপ্রবি পরিবেশভিত্তিক সংগঠন গ্রীন ভয়েস ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলিভেটর এক্সপ্রেসের নিচে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক সামিয়া তাবাসসুম জিমি, সংগঠনের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা নির্দিষ্ট পরিমাণ ব্যবহৃত প্লাস্টিক জমা দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করতে পারবেন। এতে একদিকে যেমন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ নিশ্চিত হবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং টেকসই জীবনযাপনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করবে এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে সংগ্রহীত প্লাস্টিক পণ্যগুলি পুড়িয়ে ফেলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্লাস্টিকের বিনিময়ে গাছ। পাবিপ্রবির শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : ০৭:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬