ফ্যাসিস্ট সরকারের রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ চৌধুরী ভারমুক্ত হওয়ার পথে
- আপডেট সময় : ১০:১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২১৯ বার পড়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মেদ চৌধুরী নিয়মনীতি তোয়াক্কা না করে অবশেষে নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ রেজিস্ট্রার হওয়ার পথে। রুয়েট প্রশাসনে থেকে যেকোন নিয়মনীতি তিনি তোয়াক্কা না করে প্রতিটি প্রমোশন নিজের পক্ষে করে নিয়েছেন এবারো তার ব্যর্তয় ঘটিনি পূণাঙ্গ রেজিস্ট্রার পদটি নিজের পক্ষ নিতে তিনি মরিয়া হয়ে উঠেছেন ।
একাধিক সূত্র থেকে জানা যায় আরিফ চৌধুরী রুয়েটে যোগদানের আগে একটি এনজিওতে চাকুরি করতেন রুয়েটের প্রজেক্টের মাধ্যমে চাকুরীতে যোগদান করেন প্রজেক্টের চাকুরী স্হায়ী করণের মাধ্যমে আরিফ আহম্মেদ চৌধুরীর চাকুরীর প্রথম ধাপ শুরু হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ দিন ক্ষমতায় থাকার ফলে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি ।
রুয়েট সূত্র থেকে জানা যায় আওয়ামীলীগ সরকারের সাবেক এমপি অধ্যক্ষ বাদশার নিকট আত্নীয় হিসেবে তিনি পরিচিত অধ্যক্ষ বাদশা রুয়েটের অফিসার নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন এর ফলে অতিরিক্ত রেজিস্ট্রার পদে তিনি অযোগ্য হিসেবে নোট অব ডিসেন্ট পান এর ফলে তার চাকুরী রুয়েট প্রশাসন আটকাতে পারেনি তৎকালীন রুয়েট ভাইস চ্যান্সেলর সিরাজুল করিম চৌধুরীকে ম্যানেজ করে চাকুরীটা হাতিয়ে নেন ।
অধ্যক্ষ বাদশার ক্ষমতার দাপটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদও শনিবার (২ সেপ্টেম্বর)২০২৩ সালের সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে নিজের পক্ষে করে নেন ।
বর্তমানে কোন এক অদৃশ্য ক্ষমতার বলে তিনি রুয়েটের রেজিস্ট্রার নিয়োগ পেতে যাচ্ছেন সে নিয়ে জন সাধারনের মনে প্রশ্ন উঠেছে । ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মেদ চৌধুরীকে শত অভিযোগের পরও ভারমুক্ত করার কারন জানতে রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হইলে তিনি বলেন আমরা যোগ্যতা সম্পূর্ণ লোককে নিয়োগ দিবো । ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মেদ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হইলে তিনি ফোন রিসিভ করেননি ।
















